সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নির্বাচন সুষ্ঠু করতে যা করার তাই করবো : সাহাবুদ্দিন

আকাশবার্তা ডেস্ক :

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নব নির্বাচিত মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমার যা করণীয় রাষ্ট্রপতি হিসেবে আমি তাই করবো।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজে বাসায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নতুন রাষ্ট্রপতি বলেন, সবদলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক, সেটা শুধু আমার একার নয়, শুধু সরকারের নয়, সারাবিশ্ব এবং জনগণের কামনা। যত ছোট দল-জোট হোক, তাদের স্বার্থেই নির্বাচনে আসা উচিত।

তবে মো. সাহাবুদ্দিন জানান, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধান থেকে বাতিল করা হয়েছে। সুতরাং তা নিয়ে আলোচনা করার সুযোগ নেই।

একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলো আমার সামনে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, কোথাও নিজের ক্ষমতা প্রয়োগ করার প্রয়োজন হলে আমি তাই করব। সেটা সরকারি বা বিরোধী দল যে কারও বিপক্ষেই যাক তাতে আমি পিছপা হব না।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় এবং মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইনের ৭ ধারা অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930