সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিদেশনির্ভর না হয়ে দেশীয় উৎপাদনে জোর দিতে হবে

আকাশবার্তা ডেস্ক :

বিদেশনির্ভর না হয়ে দেশীয় উৎপাদনে জোর দিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় বস্ত্র দিবস-২০২২ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পাদিত ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন তিনি।

বিভিন্ন দেশ থেকে যারা আমাদের শ্রমিকদের অবস্থা ও শিল্প-কারখানার খোঁজ-খবর নিতে আসেন, আমরা তাদের চেয়ে এক্ষেত্রে এগিয়ে আছি বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্পকারখানা কিন্তু পরিবেশবান্ধব করতে পেরেছি। বিশেষ করে, তৈরি পোশাক খাতে সবুজ কারখানা গড়তে পেরেছি। এখন বাংলাদেশে সবুজ কারখানার সার্টিফিকেট পেয়েছে ১৮৭টি। উৎপাদনশীলতা বাড়াতে আমরা নজর দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশনির্ভর না হয়ে নিজের দেশে নিজেরাই যাতে উৎপাদন করতে পারি, সেদিকে আমরা বিশেষ নজর দেই।

তিনি বলেন, এখন চতুর্থ শিল্পবিপ্লবের সময়। এখানে সবথেকে বেশি ডিজিটাল ডিভাইস ব্যবহার হবে। আমাদের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছি। নতুনদের পাশাপাশি কর্মরতাদেরও প্রশিক্ষণ নেয়ার সুযোগ রেখেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা পোশাকশিল্পকে যতটা প্রণোদনা দিয়ে থাকি, সেক্ষেত্রে পাট কৃষিপণ্য হওয়া সত্ত্বেও সেখানে দিতে পারিনি। পাট কিন্তু পরিবেশবান্ধব। এটার যতবেশি উৎকর্ষ সাধন হবে, তত বেশি কাজে দেবে। বাজারজাত করা সহজ হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এতে উপস্থিত ছিলেন, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930