রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

১৪৬জন রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৪৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার(২৫ আগস্ট) ভোরে উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকার চেষ্টাকালে তাদের ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক সাইফুল ইসলাম জোম্মদ্দার।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মিয়ানমারে হামলা ঘটনার পর রোহিঙ্গারা দলে-দলে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে এপারে ঢুকার চেষ্টাকালে ১৪৬ জনকে বাধা দেয়া হয়। পরে তাদের মানবিক সহযোগিতা দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেজন্য কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে যাতে ঢুকতে না পারে সব সীমান্ত পয়েন্টে বিজিবির ব্যাপক নজরদারি রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে রোহিঙ্গারা মিয়ানমার পুলিশের ২৪ টি চেকপোস্টে হামলা চালালে পুলিশ ও বিদ্রোহী রোহিঙ্গাদের সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, আর ২১ জন বিদ্রোহী রোহিঙ্গা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০