সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পুতিনকে তার ঘনিষ্ঠরাই খুন করবে : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার কাছের লোকজনই হত্যা করবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন।

জেলেনস্কির এই মন্তব্য ইউক্রেনীয় একটি তথ্যচিত্রের।

নিউজউইক এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। প্রতিবেদনটির শিরোনাম- ইয়ার।
ইউক্রেনের রাশিয়ার হামলার এক বছর পূর্তিতে শুক্রবার তথ্যচিত্রটি মুক্তি পায়। জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের নেতৃত্বে ভাঙনের সময় আসবে। ঘনিষ্ঠরাই তার বিরুদ্ধে কাজ করতে উদ্বুদ্ধ হবে।

তিনি বলেন, এমন এক মুহূর্ত আসবে, যখন রাশিয়ায় পুতিনের শাসনের ভেঙে যাওয়া অনুভূত হবে। শিকারি শিকারিকে গ্রাস করবে। তারা একজন খুনিকে খুন করার কারণ খুঁজে পাবে। তারা স্মরণ করতে পারবে। এটি কাজ করবে? হ্যাঁ। কখন? আমি জানি না।

জেলেনস্কির এই মন্তব্য এমন সময় এলো, যখন পুতিনের ঘনিষ্ঠদের হতাশা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। ওয়াশিংটন পোস্ট সম্প্রতি বলেছে, যুদ্ধক্ষেত্রে থেকে সৈন্যদের অভিযোগ ও কান্নার ভিডিও আসার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্ররা তার ওপর হতাশ হয়ে পড়ছে।

রোববার জেলেনস্কি বলেন, ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের নিয়ন্ত্রণ ফিরে আসা এই যুদ্ধ শেষের একটি অংশ হবে। তিনি বলেন, এসব আমাদের ভূমি, আমাদের জনগণ, আমাদের ইতিহাস। ইউক্রেনের প্রতিটি কোণায় ইউক্রেনের পতাকা ফিরিয়ে আনব।

পুতিনকে নিয়ে জেলেনস্কির মন্তব্যে রাশিয়া এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31