রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

পদ্মা-মেঘনায় মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা

আকাশবার্তা ডেস্ক :

ইলিশের অভয়াশ্রম রক্ষায় পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে দুই মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এর মধ্যে ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলার পদ্মা-মেঘনাসহ দেশের ছয়টি নদী অঞ্চলে মার্চ-এপ্রিল অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় সব ধরনের জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

জেলেরা বলছেন, সরকার নদীতে অভিযান দিলে তারা মাছ ধরতে নদীতে নামেন না। কিন্তু জেলার বাইরের জেলেরা এসে জাটকা ধরে নিয়ে যায়। এ ছাড়া কিছু মৌসুমি জেলেও নিষিদ্ধ সময়ে নদীতে নামে।

চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে চাঁদপুরের ৭০ কিলোমিটার নদী অঞ্চলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা ব্যাপকভাবে চলছে। জনসচেতনতামূলক সভা, ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০