রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

ভিক্ষুকের কোলে ৬ মাসের সন্তান রেখে পালালেন মা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগমের (৭০) কোলে ৬ মাসের একটি ছেলে সন্তান রেখে পালিয়েছেন মা। বুধবার (১ মার্চ) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় পুলিশ আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেন।

বৃদ্ধা সালমা বেগম জানান তিনি ভিক্ষা করছিলেন, হঠাৎ করে হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে তার কোলে দেয়। একটু আসি বলে ওই নারী আর ফেরেনি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারীকে তিনি চেনেন না। সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার মৃত আবদুর সোবহানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে নিয়ে বসে ছিল। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে গেছে বলে আশপাশের লোকজনকে জানান তিনি। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না বলে জানিয়েছেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। বর্তমানে শিশুটি আমাদের হেফাজতে রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০