সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

আকাশবার্তা ডেস্ক :

চলতি মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। এ সময়ে ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনা করবে দেশটি।

বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন। এরই প্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনা করবে।

সেহেলী সাবরিন জানান, ওই সময়ে রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় তিন মাস অবস্থান করেছিলেন। সে সময় প্রায় ৫ হাজার ৪০০ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল দেশটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930