রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

লক্ষ্মীপুরে প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

  • চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে ৩৩ কেবি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে প্রাণ গেল ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্র দেওয়ান হাফিজের। রোববার (০৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এরআগে দুপুর ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে জনৈক বাবলু ও বিপ্লব মিয়ার মালিকানাধিন বিল্ডিংয়ের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেওয়ান হাফিজ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও স্থানীয় পশ্চিম লতিফপুর গ্রামের মাসুদ আলমের একমাত্র ছেলে।

জানা যায়, দুপুর ২টায় স্কুল ছুটির পর প্রতিদিনের ন্যায় ওই বিল্ডিংয়ে দ্বিতীয় তলায় প্রাইভেট পড়তে যায় দেওয়ান হাফিজ। এসময় প্রাইভেট শিক্ষকের কক্ষে আগে থেকেই আরেকটি ব্যাচ প্রাইভেট পড়ছিল। এতে সময় পার করার জন্য ভবনের করিডোরে ফুটবল খেলছিল হাফিজ। ফুটবল খেলতে খেলতে বলটি ভবনের সিঁড়ি কক্ষের ছাদে উঠে গেলে বলটি নেওয়ার জন্য হাফিজ ছাদে উঠে। এসময় ৩৩ কেবি লাইনের তার মুহুর্তের মধ্যেই হাফিজকে জড়িয়ে ফেলে। এতে শিশু হাফিজ লাইনের তারে ঝুলতে থাকে। একপর্যায়ে পার্শ্ববর্তী ভবনের ভবনের মালিক সিজার মিয়া একটি কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ছেলেটি মাটিতে পড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে বার্ণ ইউনিট না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করানো হয়। এর একঘন্টা পরই রাত সাড়ে ৮টায় মারা যায় স্কুলছাত্র হাফিজ।

হাফিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা ইঞ্জিনিয়ার তুহিন বলেন, ভবনের মালিকের উদাসিনতায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার রেখে ভবন নির্মাণ করার কারণেই আজকে এই দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে বিদ্যুতের তারে জড়ানোর পরে মাথায় আঘাতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যার ফলে তার মৃত্যু হয়। এটাকে আমরা হত্যাকা- হিসেবেই মনে করি। তাই, আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঝুঁকিপূর্ণ তার রেখে ভবন নির্মাণের কারণে এমনটি হয়েছে। ভিকটিম স্কুলছাত্রের পরিবারের পক্ষথেকে অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০