মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪দিন যুবকের লাশ পাওয়া গেলো খালে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার ৩নং বাঞ্ছানগর ওয়ার্ড এলাকার একটি খালে লাশটি পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম মো. রনি (১৮)। সে  পেশায় একজন অটোরিকশা (মিশুক) চালক। রনি সদর উপজেলার শাকচর ইউনিয়নের (৯নং ওয়ার্ড) আব্দুল কাদের দরবেশ বাড়ির নূর-আলমের ছেলে।

সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার মনতাজ মিয়ার পরিত্যক্ত ইটভাটার পাশে অবস্থিত রহমানিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই খালটি কচুরিপানা ভর্তি ছিল।

রনির লাশ উদ্ধার করার পর তার বাবা নূর-আলম তার হাতের ঘড়ি দেখে তার সন্তানের লাশ বলে সনাক্ত করেন।

নূর-আলম জানান, গত শুক্রবার বিকেলে রনি বাড়ি থেকে অটোরিকশা (মিশুক) নিয়ে বের হন। ওইদিন আর বাড়ি ফিরেনি। বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মিলেনি। শনিবার সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। যার ডায়েরি নং- ৬১৮/২৩।

লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ও কাউন্সিলর সুমন পাটোয়ারী।

লাশ উদ্ধারের পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের জানান, ৪দিন আগে রনি নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় একটি ডায়েরি করা হয়েছে। সেই পেশায় অটোরিকশা চালক। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্ত ছাড়া বলা যাবে না। তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১