সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শ্রীলঙ্কায় ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক :

লাগামহীন জীবনযাত্রার ব্যয় এবং কর বৃদ্ধির প্রতিবাদে শ্রীলঙ্কায় চলছে ধর্মঘট। দেশের বন্দর, হাসপাতাল, স্কুল ও রেলওয়ের সরকারি কর্মচারীসহ ৪০টিরও বেশি শ্রমিক সংগঠনের হাজার হাজার কর্মী এই ধর্মঘটে অংশ নেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ধর্মঘটের কারণে বুধবার (১৫ মার্চ) বন্দরের হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতের কার্যক্রম বন্ধ ছিল। রেল যোগাযোগ মারাত্মকভাবে বিপর্যস্ত। ঋণ গ্রহণের সিদ্ধান্ত বাতিল না হলে ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অর্থনৈতিক অচলাবস্থায় থাকা শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে অতিরিক্ত কর আরোপ করা এবং সরকারি খরচ কমানো রয়েছে। এ নিয়ে শুরু থেকেই জনগণের তোপের মুখে ছিলেন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ থাকায় অনেক রোগী বাড়ি ফিরেছেন। ট্রেন চালকরাও ধর্মঘটে অংশ নেন এবং রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিমানবন্দরে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচীও ব্যাহত হয়েছে।

রয়টার্স জানায়, ধর্মঘটে সরকারের নিষেধাজ্ঞার কারণে বুধবার সকাল থেকে কলম্বোর রেলস্টেশন, বন্দর ও সরকারি অফিসসহ শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। কোথাও কোথাও হরতালকারীদের মিছিলে পুলিশ বাধা দেয়। তবে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31