মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক :

দু’দুটি সেঞ্চুরি মিস হলো। সাকিব আল হাসান আউট হলেন ৯৩ রানে, অভিষিক্ত তৌহিদ হৃদয় আউট হলেন ৯২ রানে। ঝড়ো ব্যাটিং করলেন মুশফিকুর রহিমও। তিনটি ঝড়ো ইনিংসের ওপর ভর করে প্রথম ওয়ানডেতে সফরকারী আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক তামিম ইকবালের উইকেট হারিয়ে ঝুঁকিতে পড়ে গিয়েছিলো বাংলাদেশ।

তবে লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত মিলে বিপর্যয়কর অবস্থাকে বাড়তে দেননি। যদিও তারা দু’জন ইনিংসকে বড় করতে পারেননি। ২৬ রানে লিটন এবং ২৫ রানে নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান। ৮১ রানে ৩ উইকেপ পড়ার পরই অভিষিক্ত তৌহিদ হৃদয়কে নিয়ে জুটি বাধেন সাকিব আল হাসান।

১৩৫ রানের বিশাল জুটি গড়ে তোলেন এই দুই ব্যাটার। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাকিব। ৮৯ বলে ৯৩ রান করে আউট হয়ে যান তিনি। তৌহিদ হৃদয় আউট হলেন ৯২ রান করে। ২৬ বলে ৪৪ রান করেন মুশফিকুর রহিম। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে বাংলাদেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১