সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হজে যেতে বয়সের বাধা আর নেই

আকাশবার্তা ডেস্ক :

হজে যাওয়ার ক্ষেত্রে ঘুচেছে বয়সের বাধা। এবার ১২ বছরের নিচে বয়সের শিশুরাও পবিত্র হজ পালন করতে পারবে। হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২০ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের নিচে বয়সের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। তবে ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় দেশটি। আবারও ২০২২ সালে ১০ লাখ মুসলিম হজ পালন করেন। ২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সের ব্যক্তিদের হজ করার অনুমতি দেয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত। করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেয়া হয়েছিল।

হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছর সরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৫ টাকা, বেসরকারিভাবে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এবারই প্রথম শতভাগ হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930