সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাজেরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল কিশোর মজুমদার, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হোসেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক রতন প্রমূখ।

আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930