সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় চন্দ্রগঞ্জস্থ গণমিলনাতনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে শপথ বাক্য পাঠ করান, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনার কাজী মো. মোস্তাফা কাজল।

শপথ গ্রহণকারীরা হলেন- নবনির্বাচিত সভাপতি এম. ছাবির আহম্মেদ, সহ-সভাপতি আলী করিম, সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুল কুদ্দুছ, সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ বাবলু, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক নাছির খান, দপ্তর সম্পাদক মো. সেলিম, কার্যনির্বাহী সদস্য সামছুউদ্দিন রাজু, জামাল পাশা, অঞ্জন কুমার কুরী, মো. গিয়াস উদ্দিন ও নাজমুল হোসেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, নির্বাচন পরিচালনা উপ-পরিষদের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার বাবু শান্তি রঞ্জন পালসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, চন্দ্রগঞ্জ বাজার স্টেশন কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মো. আলতাফ হোসাইন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930