সোমবার ৯ই মার্চ, ২০২৬ ইং ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হা‌সিনা‌কে পাক প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিব‌সের শুভেচ্ছা

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শ‌নিবার (২৫ মার্চ) ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, পাক প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় বলেছেন- পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য উন্মুখ হয়ে আছে।

শেহবাজ শরীফ বঙ্গবন্ধুকন্যার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখ এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশি জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১