রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রমনা থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে দেখা যাচ্ছে, সম্পাদক মতিউর রহমানের পাশাপাশি এ মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও; যার বিরুদ্ধে খিওগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলার তথ্য গতকাল পাওয়া গেছে।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, মামলার বাদী হলেন অ্যাডভোকেট আবদুল মালেক (মশিউর মালেক)

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে করা একটি প্রতিবেদন নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবেদনটি করেছিলেন সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান। ওই প্রতিবেদন নিয়েই মামলা দুটি দায়ের করা হয়েছে।

বুধবার ভোর  ৪টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার সাভারের আশুলিয়ার ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচয়ে সাভারের আশুলিয়ার ভাড়া বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

এরপর দীর্ঘ সময় শামসুজ্জামানকে আটক বা গ্রেপ্তারের কথা স্বীকার করছিল না সরকারের কোনো সংস্থা। তবে আজ সকালে তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১