শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আদালতে জামিন আবেদন সাংবাদিক শামসের, শুনানি দুপুরে

আকাশবার্তা ডেস্ক :

রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আদালতে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। সেখানে তিনি দুই মামলায় জামিন আবেদন করেন। এ ঘটনায় শুনানি অনুষ্ঠিত হবে দুপুরে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়নি। বুধবার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান মামলার এই তথ্য নিশ্চিত করে জানান, মো. গোলাম কিবরিয়া বাদি হয়ে শামসকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৫৮।

মামলার এজাহারে বলা হয়, শামসের প্রস্তুত করা ওই প্রতিবেদন প্রথম আলোতে স্বাধীনতা দিবসে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের কারণে বাংলাদেশেসহ বহিঃবিশ্বে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ও স্বাধীনতার অর্জন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে একাত্তর টিভির একটি প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রমাণিত হয়েছে প্রথম আলোর প্রতিবেদন।

এজহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রথম আলোর ওই মিথ্যা তথ্য প্রকাশ এবং অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার করে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার উপক্রম হওয়ায় এই মামলা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১