বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদের ২২তম ও স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে, চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। কার্যউপদেষ্টা কমিটির বৈঠক সূত্রে জানা গেছে এ তথ্য।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টা ১০ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এর আগে সকাল ১০টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসে। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, কার্যদিবস ইত্যাদি নির্ধারিত হয়।

বৈঠকে স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দল জাতীয় পার্টির উপনেতা জি এম কাদের, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান আমির হোসেন আমু, শেখ ফজলুল করীম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যগণ, চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

এরপরে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করেন। তারা হলেন- এমপি এ এইচ এন আশিকুর রহমান, এমপি আসাদুজ্জামান নূর, এমপি মকবুল হোসেন, এমপি কাজী ফিরোজ রশীদ এবং সংরক্ষিত আসনের এমপি বেগম কানিজ ফাতেমা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তী জন স্পিকারের দায়িত্ব পালন করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১