সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকার করায় ১৩ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ১৩ জেলেকে আটক করা হয়েছে। এসময় ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০ কেজি জাটকা ও ৩টি নৌকা জব্দ করা হয়।

রোববার (৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুস সালেহীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১০ জেলের ২৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জেলেকে মুচলেকে নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করেন।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি জাটকা ও প্রায় লাখ টাকা মূল্যের ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জাটকাগুলো মেঘনাপাড় এলাকার অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জেলের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল মজুচৌধুরীরহাট মাছঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। মার্চ-এপ্রিল দু’মাস নিষেধাজ্ঞাকালীন নদীতে মাছ শিকার করলে ৫ হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০