শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নিউ মার্কেটে আগুন : অসুস্থ ১৭ জন হাসপাতালে

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন, মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩), মো. রিফাত (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫) ও শরিফুল (২৪)।

এছাড়া আহতদের মধ্যে একজন ভলান্টিয়ার, একজন দোকান মালিক এবং পাঁচজন দোকান কর্মচারী রয়েছেন। তারা হলেন, মো. বায়জিদ (২৫), মো. হাসান (২০), মো. রিমন (২৮), মো. কামাল হোসেন (৩৩), মো. ফিরোজ আলম (৩০), মো. জিসান (১৮) ও দোকান মালিক জীবন (৩০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিউ মার্কেট থেকে আগুনের ঘটনায় ১৭ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০