সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

আকাশবার্তা ডেস্ক :

পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে উত্তরবঙ্গগামী মানুষের চাপ বেড়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বা‌সের চে‌য়ে ব্যক্তিগত গা‌ড়ি বে‌শি দেখা গে‌ছে। এ‌র ম‌ধ্যে মোটরসাই‌কে‌লের সংখ্যাই বে‌শি। মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়েছে।

বুধবার (১৯ এ‌প্রিল) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় টোলপ্লাজায় মোটরসাই‌কেলের দীর্ঘ লাইন দেখা যায়।

স‌রেজ‌মি‌নে বঙ্গবন্ধু সেতু‌তে গি‌য়ে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পা‌শে স্থা‌পিত আলাদা বু‌থে সেতু পারের অ‌পেক্ষায় রয়েছে শত শত মোটরসাইকেল। এ সময় সেতু কর্তৃপ‌ক্ষের লোকজন অ‌পেক্ষারত মোটরসাই‌কেল আ‌রোহী‌দের টোলের টাকা হা‌তে রাখার জন্য মাই‌কিং কর‌ছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল গণমাধ্যমকে জানান, ভোররাত থে‌কেই সেতু‌তে মোটরসাই‌কেল পারাপা‌রে দীর্ঘ লাইন ছিল। মোটরসাই‌কেল পারাপা‌রের জন্য আলাদা বুথ করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০