সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে বিএনপি

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদিনই কোথাও-না-কোথাও আগুন, এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে। অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কিনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা সেটাই এখন দেখার বিষয়।

বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলী ও মহানগর নেতাদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোন আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। বিএনপি বিক্ষোভ সমাবেশ মানববন্ধন, পদযাত্রা অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। তাই রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।

তিনি আরো বলেন, বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি ইউরোপীয় ইউনিয়ন কিংব জাতিসংঘে ও যোগাযোগ করার চেষ্টা করেছে। তবে যে দেশে নিজেদের কোন মানবাধিকার নেই তারা অন্যদেশকে কিভাবে পরামর্শ দিবে। সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশে পরামর্শ ফরমায়েশি আমরা গ্রহণ করব না।

ওবায়দুল কাদের বলেন, এদেশের গণতন্ত্র যেভাবে চলছে প্রধানমন্ত্রী হিসেবে আমরা এগিয়ে যাব। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা বিপত্তি কিংবা অপরাধী আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব। বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি-যত ধরনের অপচেষ্টা করার তাই করছে। দেশি-বিদেশি যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, ২০০৬-৭ কিংবা ওয়ান ইলেভেনের মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেব না।

জিয়াউর রহমান অনেকগুলো মানুষকে অমানবিকভাবে হত্যা করেছে মন্তব্য করে অগ্নিসন্ত্রস কিংবা কালো ছায়া যেনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তাই নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930