সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

আকাশবার্তা ডেস্ক :

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় বাস ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৯ জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিচিত্র কবরস্থান নামক স্থানে ট্রাক ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা পড়ে বাসটি।

নিহতরা হলেন শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল (৩৫) ও হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। তারা হলেন- বিউটি (২৫), তাহিরা (১৫), আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাঁপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশার (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯), আরিফ (২৭)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান রিভেন বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের দুটি বাস ওভারটেকিং করতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। পরে হতাহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরও ২ জন মারা যান।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

জেলা পুলিশ সুপার মাহফুজ আল মামুন বলেন, এ দুর্ঘটনায় চারজন মারা গেছে। এর মধ্যে দুইজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০