সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মেট্রোরেলে ঈদ আনন্দ উদযাপন রাজধানীবাসীর

আকাশবার্তা ডেস্ক :

ঈদের দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর আনন্দে এবার যোগ হয়েছে মেট্রোরেল। পরিবার, প্রিয়জনদের নিয়ে হাতিরঝিল, চিড়িয়াখানার মতো মেট্রোরেল ভ্রমণেও উন্মাদনা দেখা গেছে রাজধানীবাসীর মধ্যে।

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন আগারগাঁও, মিরপুর ১০, পল্লবী স্টেশনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষকে টিকিট নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে দেখা গেছে।

ঈদের দিন মেট্রোরেল চলেছে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত । স্টেশনের গেট খোলার আগে থেকেই ভিড় জমিয়েছিলেন উৎসাহী যাত্রীরা। ঈদ উপলক্ষে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করেছে।

নানা ব্যস্ততায় আগে যারা মেট্রোরেলে ভ্রমণ করতে পারেননি তারাও পরিবার-পরিজন নিয়ে দ্রুতগামী এ যানবাহনে ভ্রমণ করতে স্টেশনে এসেছেন। ট্রেনে ভ্রমণকারীদের সেলফি, ছবি ও ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। মেট্রোরেরে ভ্রমণ করা শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোক সমাগম হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930