শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি ও সভা

আইন আদালত ডেস্ক : :

‘‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে  যুগ্ম জেলা ও দায়রা জজ নুরুল আফছার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাজাহান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফাহিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আহমেদ কবীর, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহম্মেদ ফেরদৌস মানিক, সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ, পিপি জসীম উদ্দিন, জেলা লিগ্যাল এইড অফিসার উম্মে বিবি নিতু প্রমুখ। এছাড়া ভার্চুয়ালভাবে সভায় যুক্ত হন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বক্তারা তাদের বক্তব্যে বিনামূল্যে আইনি সহায়তার নানা দিক তুলে ধরে অসহায় ও বঞ্চিতদের পাশে সরকারের এ সহায়তার ভূয়সী প্রশংসা করেন। পরে বিশেষ সেবা প্রদানে প্যানেল আইনজীবী হাসান আল মাহমুদ ও রিনা পারভীনকে বর্ষসেরা নির্বাচন করে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এসময় সুফলভোগী দু’জন তাদের বক্তব্য তুলে ধরেন।

জানা যায়, লিগ্যাল এইড এর মাধ্যমে জেলায় ৩৩৪টি মামলা হয়। এর মধ্যে ১৭৫টি মামলা নিস্পত্তি হয়েছে। এছাড়া ৪৯০টি এডিআর এর মধ্যে ৩০৭টি নিস্পত্তিসহ অর্থ আদায় হয় ২৯ লাখ ৫ হাজার টাকা। গেলো বছরে উপকারভোগী হন ৩৫০ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮