সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গোপসাগর উপকূলে আগামী ৯ মে থেকে ১১ মে’র মধ্যে একটি ঘূর্ণিঝড় ‘মোচা’ ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে। এটি উপকূলে ১১ থেকে ১৫ মে’র মধ্যে আঘাত হানতে পারে বলে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম।

শনিবার (২৯ এপ্রিল) রাতে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এ আশঙ্কার কথা জানিয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হলে নাম হবে ‘মোচা’। নামটি দিয়েছে ইয়েমেন।

এ ব্যাপারে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল পর্যবেক্ষণ করে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ শনিবার দিনগত রাত দুইটায় বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কার কথা তিন দিন আগে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি সৃষ্টির বিষয় আরো স্পষ্ট হচ্ছে।

তিনি আরো বলেন, সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ১১ মে মধ্যরাতের পর থেকে ১৩ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশের উপকূলে আঘাত হানলে বাতাসের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৮০ কিলোমিটার।

মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড়টি আঘাতের স্থান প্রত্যেক দিনের পূর্বাভাসে পরিবর্তিত হতে পারে। এটি ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাতের শঙ্কাও নাকচ করা যায় না। বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানলে সম্ভাব্য সময় মে মাসের ১৩ থেকে ১৫ তারিখ। বাতাসের সম্ভাব্য গতি থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০