সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

দাউদকান্দিতে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দুবৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহতের খবর এসেছে। জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও একই উপজেলার নোয়াগাঁও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

রবিবার (৩০ এপ্রিল) আনুমানিক রাত আটটায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

এদিকে, ঘটনার পর গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।

হাসপাতালে মৃত জামালের স্ত্রী পপি আক্তার বলেন, তাদের বাড়ি দাউদকান্দির গৌরিপুর গ্রামে। জামালের বাবার নাম মৃত বজলুল হক। জামাল তিতাস থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। রাতে বাসা থেকে গৌরিপুর বাজার মসজিদে এশার নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। এলাকায় রাজনৈতিক কোন্দল থেকে এই হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়েছে। ময়নাতদনন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০