বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মেট্রোরেলে ঢিল : অপরাধ প্রমাণ হলে ৫ বছরের জেল

আকাশবার্তা ডেস্ক :

ঢিল ছুড়ে মেট্রোরেলের জানালার কাচ ক্ষতিগ্রস্ত করার ঘটনায় মেট্রোরেল আইনে প্রথমবারের মতো মামলা দায়ের হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

মামলায় একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঢিল ছোড়ার ঘটনায় মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

গত রবিবারের (৩০ এপ্রিল) এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রের এমন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন মেট্রোরেলের নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না। দণ্ডবিধি অনুযায়ী জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চায় রাষ্ট্রপক্ষ।

মেট্রোরেল আইনের যেসব ধারায় মামলা হয়েছে এরমধ্যে সর্বোচ্চ শাস্তি হচ্ছে পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকার জরিমানা। আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে দুই বছরের কারাদণ্ড।

মেট্রোরেলে ঢিল নিক্ষেপকারীদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেদিকে নজর রাখছেন রাষ্ট্রপক্ষ। তারা চান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের গর্হিত অপরাধে না জড়ায়।

মেট্রোরেল আইন ২০১৫ এর ৩৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মেট্রোরেল ও উহার যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় বা বিঘ্নিত হইবার সম্ভাবনা থাকে এইরূপ কোনো কর্মকাণ্ড সম্পাদন করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

আইনটির ৪৩ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনে সহায়তা করেন বা উক্ত অপরাধ সংঘটনে প্ররোচনা দেন বা ষড়যন্ত্র করেন এবং উক্ত ষড়যন্ত্র বা প্ররোচনার ফলে সংশ্লিষ্ট অপরাধটি সংঘটিত হয়, তাহা হইলে উক্ত সহায়তাকারী, ষড়যন্ত্রকারী বা প্ররোচনাদানকারী উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডনীয় হইবেন।

১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪২৭ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ক্ষতিসাধন করে এবং তদ্বারা পঞ্চাশ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ অর্থের অনিষ্ট করে, তবে উক্ত ব্যক্তি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হইবেন।

গত রবিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা-উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেট্রোরেলের একটি কোচ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থালে পৌঁছালে দুষ্কৃতকারীদের ঢিল কোচটির জানালায় আঘাত হানে। জানা গেছে, ঘটনাস্থলের পাশে বহুতল ভবন ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়তে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১