বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পাকিস্তানে শিক্ষকসহ ৮ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গুলির পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ অন্তত আট জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কুররাম জেলায়  জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস এ তথ্য জানিয়েছেন।

আব্বাস ডন অনলাইনকে জানান, প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটে শালোজান রোডে। ওই ঘটনায় একজন নিহত হয়। এর কিছুক্ষণ পর, একটি স্কুলে অন্য একটি গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষক নিহত হন।

এ ব্যাপারে পুলিশের তাৎক্ষনিক মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এর বেশিরভাগ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে। এই এলাকা দুটিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নভেম্বর মাসে সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০