সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

ওয়্যারড্রবে স্ত্রী ও শিশু কন্যার লাশ ভরে খালে ফেলে দিলেন স্বামী

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রিজের নিচ থেকে রওশান আরা বেগম নামে এক নারী ও তার শিশু কন্যা নুসরাতের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত প্রধান আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
শুক্রবার দুপুরে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, রওশান আরা ফরিদপুর মধুখালীর বাসিন্দা জামাল উদ্দিনের ২য় স্ত্রী। বিয়ের পর থেকে তারা রাজধানীর রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। গত ১৫ এপ্রিল দাম্পত্য কলহের জেরধরে স্ত্রী ও শিশু কন্যাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে স্বামী জামাল উদ্দিন।

পরে মরদেহ ওয়্যারড্রবে ঢুকিয়ে পিকআপে করে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের ও পাশ্ববর্তী আলীপুর ব্রিজের নিচে ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা ব্রিজের নিচে মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মরদেহ শনাক্তের পর নিহতের স্বজনরা রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০