মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ ইং ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঘূর্ণিঝড় মোকার প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল হয়ে উঠেছে।

সমুদ্রেই দুর্বল মোকা, বড় আঘাতের সম্ভাবনা নেই

আকাশবার্তা ডেস্ক :

সমুদ্রের মধ্যেই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মোকা।

রবিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন সাচকিচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ। স্থলভাগে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি প্রতিকূল পরিবেশের সম্মুখীন হচ্ছে। সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমারের মংড়ু জেলার মধ্যবর্তী স্থানের ওপর দিয়ে ঘূর্ণিঝড় মোকার কেন্দ্র অতিক্রম শুরুর পর পরই সমুদ্রে ভাটা শুরু হয়।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ (১৪ মে) সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো। কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে মোকা। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ মিয়ানমারের সিত্তে শহরের কাছ দিয়ে অতিক্রম করবে।

 

চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা কক্সবাজার ও তার অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে প্রতি ৫-১০ বছরে একটিই মাত্র সুপার সাইক্লোন সৃষ্টি হয়। যদিও এবার ঘূর্ণিঝড় আম্পানের তিন বছরে পর (চলতি বছর মে মাসে) সুপার সাইক্লোন মোকা সৃষ্টি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১