সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বন্ধ হচ্ছে বিদেশি দূতদের বাড়তি প্রটোকল সুবিধা

আকাশবার্তা ডেস্ক :

ঢাকায় বিদেশি মিশনসমূহের কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে বাড়তি প্রটোকল সুবিধা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৫ মে) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা-ঘাটে চলার জন্য কয়েকটা দেশকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দেয়া হচ্ছে। উন্নত দেশে এটা দেয়া হয় না। আমেরিকা, ইইউ, সৌদি আরবে এ সুবিধা দেয়া হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে এ সুবিধা দেব না।

এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি আরও অনেকে এ সুযোগ চাচ্ছিলেন। এটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এত সম্পদ নেই যে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রটোকল সুবিধা দেব। ৫৮ জন সবাই চান এ সুযোগ। আমরা এটা দিতে পারছি না। যার জন্য আমরা ঠিক করেছি কাউকে আর এ সুবিধা দেয়া হবে না।

মোমেন বলেন, তবে আমরা শর্ত দিয়েছি, যদি কেউ নিতে চায় তাহলে তিনি ভাড়া করতে পারবেন। বিদেশে এ সিস্টেম আছে। আমাদের সিকিউরিটি ফোর্স দরকার। মেট্রোরেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে; আমাদের নিজেদের নিরাপত্তার প্রয়োজনীয়তাও বেড়ে গেছে।

তিনি বলেন, আমাদের দেশে আইনশৃঙ্খলা উন্নত। এখানে রাস্তাঘাটে কেউ কাউকে গুলি করে মারে না, গাড়ি আটকে মারে না। তাই আমরা মনে করি এগুলোর প্রয়োজন নেই। এটা রাখতে গেলে অনেকের মনে কষ্ট হয়। সরকারের সিদ্ধান্তের বিষয়টি গত সপ্তাহে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিশনগুলোকে অবগত করা হয়েছে।

কবে নাগাদ এ নির্দেশনা কার্যকর হবে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমি বলতে পারব না। পুলিশ প্রশাসন এটা বলতে পারবে।

কূটনৈতিক সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্য বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের সিদ্ধান্ত এসেছে।

যদিও প্রটোকল প্রত্যাহারের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, প্রটোকল প্রত্যাহারের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বিদেশি মিশনসমূহের রাষ্ট্রদূত বা হাইকমিশনারের প্রটোকল এখনো আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930