বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাস-রেলে যাত্রীদের উপচে পড়া ভিড়

আকাশবার্তা ডেস্ক :
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখী মানুষ। সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। সড়ক পথেও যাত্রীদের চাপ ছিল অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি। তবে প্রতিটি বাস ও ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। টিকিট কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, অতিরিক্ত যাত্রীচাপের কারণেই ট্রেন কিছুটা দেরিতে ছাড়ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।গন্তব্য নিশ্চিত। তবে কখন পৌঁছাবে তা নিয়ে নেই কোনো নিশ্চয়তা। বাড়ি ফেরার পথে শত শত ভোগান্তি উপেক্ষা করেই শেকড়ের টানে ছুটে যেতে হবে চিরচেনা মাটিতে। তাইতো সকাল থেকেই রাজধানীর বাসস্টেশন, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় ছিল দিনের শুরু থেকেই। ঈদে বাড়ি ফেরা মানুষকে অনেক কষ্ট করে ট্রেনে উঠতেও দেখা যায়।সকালে রাজশাহীগামী ধূমকেতু, খুলনাগামী সুন্দরবন, তিস্তা দেওয়ানগঞ্জ, মহানগর এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে দেড় ঘণ্টা দেরীতে স্টেশন ছেড়ে গেছে। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও ছিল অতিরিক্ত যাত্রী চাপ।

সড়কপথেও যেন ব্যস্ততা আর দুর্ভোগ একে অন্যের সাথে পাল্লা দিয়ে চলছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে না। টিকিট কালো বাজারির জন্য অনেকে টিকিট পায়নি বলেও জানান তারা।সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় থাকলেও ভোগান্তি অনেকটাই কম। যাত্রীরা জানান, পল্টনের সংখ্যা বাড়ায় সদরঘাটে আগের চেয়ে দুর্ভোগ অনেক কমে গেছে। তবে ভোর রাত থেকেই ভিড় করছেন তারা।

দুপুর পর থেকে লঞ্চগুলো চাঁদপুরসহ বিভিন্ন রুটে ছেড়ে যাবে। যাত্রীরা জানান, কোনভাবেই যেন লঞ্চ আগে ছেড়ে না যায় তাই একটু আগে এসে লঞ্চ ঘাটে উপস্থিত হয়েছেন তারা।কষ্টকর এই যাত্রা। তবু বাড়ি ফিরলেই দেখা মিলবে প্রিয় মানুষগুলোর। তাইতো সেবাদানকারী সংস্থাগুলোকে আরো বেশী তৎপর হয়ে এই ভোগান্তি সহনীয় পর্যায়ে আনার দাবী বাড়ি ফেরা মানুষের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১