সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সেনাপ্রধানকে নিয়ে সমস্যা নেই

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল আসিম মুনিরকে নিয়ে সমস্যা নেই জানিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতায় ফেরার ক্ষেত্রে তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন সেনাপ্রধান।

শনিবার (২১ মে) আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের বাসায় বসে দেন এই সাক্ষাৎকার।

সেনাবাহিনীর স্থাপনায় সাম্প্রতিক হামলার জেরে বিতর্কিত সেনা আইনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের বিচারে সরকারের বক্তব্যের কয়েক দিন পর দলটির চেয়ারম্যান ইমরান বলেন, ‘তাকে (সেনাপ্রধান) নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দৃশ্যত আমাকে নিয়ে তার সমস্যা আছে।’

এক সপ্তাহ আগে ৭০ বছর বয়সী রাজনীতিক ইমরান অভিযোগ করেন, জেনারেল মুনিরের নির্দেশে আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সেনাপ্রধানের সঙ্গে শত্রুতা সৃষ্টির মতো কিছু করিনি আমি, তবে আমার বিরুদ্ধে তার (সেনাপ্রধান) কিছু একটা আছে, যা আমি জানি না।’

ইমরান খান অভিযোগ করেন, পুলিশ সাড়ে সাত হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে, যাদের পিটিআই সমর্থক মনে করা হচ্ছে।

ফের গ্রেপ্তার হলে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ইমরান বলেছেন, তা না হলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার সহিংস পন্থায় বিরোধী নেতাকর্মীদের দমন করতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930