সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গায়ানায় ছাত্রাবাসে ভয়াবহ আগুন : নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী স্কুলে অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এটা বড় বিপর্যয়। এটা ভয়াবহ, বেদনাদায়ক।’

গায়ানার মধ্যাঞ্চলের মাহদিয়া মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে রোববার রাতে আগুন ছড়িয়ে পড়ে। তবে সেখানে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন। যাতে সেখানে শিশুরা সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পায় সেখানে।

ওই অঞ্চলটি ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। যে কারণে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের মাহদিয়াতে বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির সংসদের বিরোধীদলীয় সদস্য নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ আমেরিকার ছোট ইংরেজি-ভাষী দেশ গায়ানার জনসংখ্যা ৮ লাখ। সাবেক ডাচ ও ব্রিটিশ এই উপনিবেশে মাথাপিছু হারে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। দেশটির দ্রুত উন্নয়নে এই তেল বিশাল ভূমিকা পালন করবে বলে মনে করা হয়।

সূত্র : সিবিএস, সিএনএন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930