সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শর্তসাপেক্ষে এসকর্ট পাবেন ৪ দেশের রাষ্ট্রদূত

আকাশবার্তা ডেস্ক :

শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতদের পুলিশের নেতৃত্বে এসকর্ট সুবিধা বহাল থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদেরকে এসকর্ট সুবিধা দেয়া হবে।

শনিবার (২৭ মে) দুপুরে গণমাধ্যমকে কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ সালে আগুন সন্ত্রাসের প্রেক্ষিতে কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষনিক এসকর্ট সুবিধা দেয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেয়া হয়েছিল। তবে রাষ্ট্রদূতরা চাইলে আবারও এসকর্ট সুবিধা ফিরে পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা দেওয়ার জন্য আমাদের আনসার গার্ড রেজিমেন্ট (এজিবি) সদস্যরা প্রস্তুত রয়েছে। কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদেরকে এসকর্ট সুবিধা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৪ মে এক আকস্মিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেয়া হয়। ওইদিন সকাল ৬টার দিকে পুলিশের তরফে মার্কিন দূতাবাসকে জানানো হয়, আজ থেকে রাষ্ট্রদূত পুলিশের এসকর্ট সুবিধা পাবেন না। অন্যান্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার মধ্যে সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবাদমাধ্যমকে জানান, লোকবল সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা চাইলে পুলিশের পরিবর্তে আনসারের স্পেশাল ব্যাটালিয়ন নিতে পারেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930