সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আত্মসমাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিটি বাহিনীর, প্রতিটি মানুষের জীবন মান এবং তাদের দায়িত্ব পালনের সব ধরনের সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর আজকের ২০২৩ সাল একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান, গণতান্ত্রিক ধারা অব্যাহত বলেই আজকে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে, ভাতের অধিকার নিশ্চিত হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

সোমবার (২৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন এবং বিশ্ব শান্তিরক্ষায় শাহাদত বরণকারী ও আহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দু’দিন পরে আমরা বাজেট দিতে যাচ্ছি, ২০০৬ সালে বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকার। এখন আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। আগামী বাজেট (২০২৩-২৪) আমরা সাত লাখ কোটিতে উত্তরণ ঘটাতে যাচ্ছি।

সরকারপ্রধান বলেন, আমাদের অগ্রগতি স্থিতিশীল পরিবেশের জন্যই সম্ভব হয়েছে। একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ পরিবেশ পারে একটি দেশকে উন্নয়নের ধারা গতিশীল করতে এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ২০২৬ সাল থেকে একটা বাস্তবায়ন করব। ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমাদের প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল ডিভাইস ব্যবহার। আইসিটি ব্যবহারের মাধ্যমে সারা বাংলাদেশ ওয়াইফাই এর কানেকশন দিতে পেরেছি। আমরা বিদ্যুৎ সরবরাহ করেছি ঘরে ঘরে, উন্নয়নের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট জনগোষ্ঠীর গড়ে তুলবো, আমরা স্মার্ট অর্থনীতি গড়ে তুলবো, স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলবো, আমাদের আত্মসমাজিক সব উন্নয়ন হবে স্মার্ট। আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয়। বাংলাদেশ সবসময় শান্তি বিশ্বাস করে, এই শান্তি করার জন্য যা যা করণীয় বাংলাদেশ তা করব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930