সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দুদিনের সফরে ঢাকায় ভারতের সেনাপ্রধান

আকাশবার্তা ডেস্ক :

দুদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। ভারতীয় হাই কমিশন সোমবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে ৫ ও ৬ জুন বাংলাদেশ সফর করছেন ভারতের সেনাপ্রধান। এ সময় বাংলাদেশ মিলিটারি একাডেমি, চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন তিনি। এ ছাড়া সফরকালে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে যারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের সেনাপ্রধান।

সফরকালে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন মনোজ পান্ডে। সেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে পর্যালোচনা করবেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930