সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান : তথ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষ্যে এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ব মন্দা ও যুদ্ধের প্রেক্ষাপটে সাময়িক অসুবিধা হচ্ছে। এই সমস্যার জন্য আমরা দুঃখিত। আগামী ১৫-২০ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, এটা আসলে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের দুর্ভাগ্য। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ৩৬শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন যেকোনো সময় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা এই সরকারের আছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। এখন দেশের শতভাগ মানুষ এর আওতায় এসেছে।

তিনি আরও বলেন, শতভাগ বিদ্যুৎ পেয়ে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে। এখন সব জায়গায় এসি চলে। আজ থেকে ১৪ বছর আগে এগুলো কখনো ভাবেনি মানুষ। মানুষের জীবনযাত্রায় বিশাল পরিবর্তন এসেছে। আমরা কী তাহলে ভুল করেছি এত সুযোগ সুবিধা দিয়ে। নিশ্চয় তা করিনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই অসুবিধাটা সাময়িক। খুব দ্রুত সমাধান হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবরা আজ বড় গলায় কথা বলেন। তারা মানুষকে বিদ্যুৎ দিতে পারেননি এবং বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়েছেন। বিদ্যুৎ দেওয়ার নাম করে খাম্বা দিয়েছেন। আর আমরা মানুষকে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, মানুষের অভ্যাসে পরিবর্তন হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930