সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

ধর্ম ডেস্ক :

রবিবার (১৮ জুন) রাতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ফলে আগামী ২৭ জুন পবিত্র হজ ও ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।

এ খবর নিশ্চিত করেছে দুবাইভিত্তিক সংবাদপত্র গালফ নিউজ।

হিজরি মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল। রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে জিলহজ মাসের প্রথম দিন হবে ১৯ জুন।

ইসলামী দিনপঞ্জি অনুসারে, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। আরাফাহ দিবস পালিত হবে ২৭ জুন। এদিন মক্কায় আরাফাতের ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশগুলোতেও জিলহজের চাঁদ দেখা যায়নি। এই ৩ দেশে ২৯ জুন ঈদ পালন করা হবে। তবে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত ঈদুল আজহার তারিখ ঘোষণা করেনি।

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এই উৎসব পালিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে সোমবার সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930