সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শনিবার গোপালগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন। এই সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার (১ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার উদ্দেশ্যে সড়ক পথে রওনা হবেন তিনি।

বেলা ১১টায় কোটালীপাড়া পৌঁছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও, এদিন বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

রবিবার সকালে টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে নিজ বাড়িতে বিশ্রাম নেবেন। এরপর দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্য রওনা করবেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930