শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১ জুলাই) ‍দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন। পুরো গোপালগঞ্জে বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই। যারা চায়নি দেশের উন্নয়ন হোক এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ।

সরকারপ্রধান আরও বলেন, কিছু মানুষ দেশের ভালো দেখতে পারেনা তারা চোখ থাকতে অন্ধ। যারা উন্নয়ন চায়না তাদের প্রতি চ্যালেঞ্জ, মানুষের ভাগ্য উন্নয়ন করবোই।

এসময় আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

কোটালীপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন। এসময় দুটি গাছের চারা রোপণ করেন তিনি। পরবর্তীতে মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। এসময় নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন তিনি।

মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮