মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মালি থেকে ফেরত আসতে হবে শান্তিরক্ষীদের

আকাশবার্তা ডেস্ক :

মালিতে শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশি শান্তিরক্ষীদের দেশে ফেরত আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে প্রায় দেড় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী রয়েছেন।

সোমবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত শুক্রবার সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষী বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। এরফলে দেশটিতে থাকা শান্তিরক্ষীদের মালি ছাড়তে হবে।

বাংলাদেশ বাহিনীকে ফেরত নিয়ে আসা হবে নাকি অন্য কোথাও নিয়োগ করা হবে, জানতে চাইলে ড. মোমেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে তারা ফেরত আসবেন। তবে অন্য কোথাও নিয়োগের প্রয়োজন হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।

জাতিসংঘের অন্য মিশনের নিয়োগের বিষয়ে যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা সব সময় জাতিসংঘকে তাদের কোনো মিশন থাকলে বাংলাদেশিদের নিয়োগ দিতে অনুরোধ করি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১