শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

পুলিশ নিরপেক্ষ না থাকলে নাকে খত দিয়ে পদত্যাগ করবো

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নিরপেক্ষতার শতভাগ গ্যারান্টি দিলেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ মঙ্গলবার (৪ জুলাই) নির্বাচন ভবনে ইসির সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে সুষ্ঠু ও পক্ষপাতহীন ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ বাহিনী ‘শতভাগ নিরপেক্ষভাবে’ দায়িত্ব পালন করবে। ভোটে পুলিশের নিরপেক্ষতার প্রমাণ না পেলে তিনি ‘নাকে খত দিয়ে’ চলে যাবেন বলে মন্তব্য করেন।

১৭ জুলাই এ উপনির্বাচন সামনে রেখে মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলাবাহিনীর প্রতিনিধি এবং ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে।

আড়াই ঘণ্টার বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ১৭ জুলাই এ আসনের উপ নির্বাচনের পাশাপাশি বিভিন্ন এলাকায় আরও ৭৫টি ভোট রয়েছে। এর মধ্যে ঢাকার ভোট হবে ব্যালট বাক্স ও ব্যালট পেপারে।তিনি বলেন,আমাদের বার্তা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন করা। পুলিশ-প্রশাসনের প্রতি শতভাগ আস্থা রয়েছে আমাদের।

পরে ডিএমপি কমিশনার বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ভোট আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের পদক্ষেপ নেবে
বলে আমি একশ ভাগ গ্যারান্টি দিলাম। ১৭ জুলাইয়ের নির্বাচন দেখেন, আমাদের নিরপেক্ষতা প্রমাণ পান কিনা। যদি না পান, তখন বলবেন, আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।

ইসি যে ধরনের সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে চায়, তাতে পুলিশের তরফ থেকে সব সময় সহযোগিতা থাকবে বলে মন্তব্য করেন তিনি। পুলিশ কমিশনার গোলাম ফারুক বলেন, আমাদের নিরপেক্ষতা প্রমাণের জায়গা শতভাগ থাকবে। আমরা ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবো,নির্বাচন সুষ্ঠু করতে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১