সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার পতন

আকাশবার্তা ডেস্ক :

হরতাল-অবরোধ নয়, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই সরকারকে বিদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে পদযাত্রাপূর্ব সমাবেশে এ বক্তব্য রাখেন তিনি। বিএনপি একদফার আন্দোলন করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকারের পতন ছাড়া মানুষের মুক্তি মিলবে না। গণঅভ্যুত্থানেই সরকারের পতন হবে।

‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’ এই স্লোগান নিয়ে কর্মসূচির আয়োজন করে বিএনপির চার অঙ্গ ও সহযোগী সংগঠন কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎসজীবী দল। চট্টগ্রাম বিভাগের ছয় জেলাসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নেন।

এই পদযাত্রাপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জারিফ তুহিন। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০