সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ব্যালটের নির্বাচনে প্রথমবারের মতো সিসি ক্যামেরা

আকাশবার্তা ডেস্ক :

প্রথমবারের মতো ব্যালট পেপারের নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রুম থেকে ঢাকা-১৭ আসনের পাশাপাশি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

ঢাকা-১৭ আসনের ১২৪টি ভোটকেন্দ্র ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

অন্যদিকে, বেনাপোলের ১২টি ভোটকেন্দ্রে ১১৯টি এবং ভান্ডারিয়ার ৯টি ভোটকেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930