সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভারতকে অলআউট করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ২১১ রানে অলআউট করেছে বাংলাদেশ ‘এ’ দল। বল হাতে সবাই কমবেশি অবদান রেখেছেন। ব্যাপক আলোচনায় থাকা সৌম্য সরকারও পেয়েছেন উইকেট। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ২৯ রানে প্রথম উইকেট পতন ঘটান তানজিম সাকিব। সাই সুদর্শন ফিরেন ২১ রানে। অপর ওপেনার অভিষেক শর্মা করেন ৩৪ রান।

তিনে নামা নিকিন জোসেকে নিয়ে ব্যাপক নাটক হয়েছে। ব্যক্তিগত ৯ রানে তিনি ‘স্টাম্পড’ হয়েও বেঁচে যান! থার্ড আম্পায়ার তাকে শুরুতে আউট ঘোষণা করলেও পরে ফিল্ড আম্পায়ারর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলান। এই সিদ্ধান্ত বদলে আপত্তি জানায় বাংলাদেশ। যদিও তাতে কোনো লাভ হয়নি।

অপরদিকে জীবন পেয়েও ১৭ রানের বেশি করতে পারেননি নিকিন। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক ইয়াশ ধুল। বাকি কেউই আর বিশের ঘরেও যেতে পারেননি। ৪৯.১ ওভারে ২১১ রানে অল-আউট হয় ভারত। ২টি করে উইকেট নেন মেহেদি হাসান, তানজিম সাকিব ও রকিবুল হাসান। এছাড়া সৌম্য, সাইফ আর রিপন নেন একটি করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930