সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভেঙে পড়ল বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ

আকাশবার্তা ডেস্ক :

সোহরাওয়ার্দী উদ্দ্যানে নেতাদের চাপে ভেঙে পড়ল বিএনপি অঙ্গসংগঠনের তারুণ্য সমাবেশের মঞ্চ । শনিবার (২২ জুলাই) বেলা দুইটার কিছু আগে ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মঞ্চটি মেরামত করা হয়।

দুপুর সোয়া ২টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।

সূত্র জানায়, সমাবেশ ঘিরে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অনেকে মঞ্চে উঠে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাসাসের শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে ভেঙে পড়ে মঞ্চ।

তারুণ্যের সমাবেশ সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে। ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930