সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬ কোটি ১০ লাখ ডলার দিচ্ছে এডিবি

আকাশবার্তা ডেস্ক :

রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের লেনদেন উপদেষ্টা হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২৬ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৮৭১ কোটি টাকা দিচ্ছে।

চারটি সংস্থা থেকে বেসরকারি খাতের এ মূলধন সংগ্রহ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ আগস্ট) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার-লেনের ১৩ দশমিক ৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে হলে যানজট কমিয়ে দেবে এবং রাজধানী ঢাকা এবং অন্যান্য প্রধান শহরগুলোর মধ্যে আরও ভালো সংযোগ স্থাপন করবে।

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে ১৯ কোটি ৩০ লাখ ডলার ঋণের মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে। এছাড়া আছে চায়নার একটি ব্যাংক, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড,বাংলাদেশ। এটি বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। অবশিষ্ট ৬ কোটি ৮০ লাখ ডলার স্পন্সর সংগ্রহ করা হয়েছে।

এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট এবং পিপিপি প্রধান ক্লিও কাওয়াওয়াকি বলেন, আমরা এই এক্সপ্রেসওয়ের ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের অংশীদারদের সহায়তা দিচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930