সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রাতে ঢাকায় আসছেন মার্কিন দুর্নীতিদমন কর্মকর্তা

আকাশবার্তা ডেস্ক :

দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে রবিবার (৬ আগস্ট) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতিদমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকায় আসছেন। তিনি মার্কিন কূটনীতি ও বৈদেশিক সহায়তায় দুর্নীতি মোকাবিলায় কাজ করে থাকেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে রিচার্ড নেফিউ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ দুর্নীতি দমন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রিচার্ড নেফিউর বাংলাদেশ সফরটি সৌজন্যমূলক।

রিচার্ড নেফিউ গত ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাকে পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক নিয়োগ দেন। রিচার্ড নেফিউ সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন। বিশ্বের অংশীদার দেশগুলোর সরকার ও এনজিওর সঙ্গে দুর্নীতি রোধে কাজ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন অঞ্চল সফরে করেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশও তার অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা পর্যায়ের এ কর্মকর্তার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ ও দুর্নীতি দমন করা।

এর আগে নেফিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসিতে সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন রিচার্ড নেফিউ। তারও আগে ইরানে যুক্তরাষ্ট্রের উপ-বিশেষ দূত, পররাষ্ট্র দপ্তরে নিষেধাজ্ঞা নীতিবিষয়ক প্রধান উপ-সমন্বয়ক এবং জাতীয় নিরাপত্তায় ইরানবিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930